Pages

Tuesday, June 11, 2013

(বাঁশ বাবা- রেচড)
একদিন বাবায় এক্কান N70 মুপাইল কিনা দেয়, সেই আমার জীবনে পর্থম ইন্টারলেট ইউজ!! তো এক্কান ব্লগে যাইয়া দেখি কুর'আনের ১৮ টা বৈজ্ঞানিক ভূল(!) নিয়া এক্কান আর্টিক্যাল বাই "ডা. উইলিয়াম ক্যাম্পবেইল"!! দেইখাই আগামী এক বছর ঐগুলার উত্তর খুঁজার জন্যি বহুত ঘাটাঘাটি কল্লাম! কিছু মোল্লা সাহেপকেও জিগাইলাম! কিন্তু তেনারা অধিকাংশ অন্ধবিশ্বাস করার জন্যি রেফার কল্লেন! কিন্তু এইভাবে আমার কৌতুহলী মনটারে শান্ত কত্তে পাল্লাম না, তাও ঈমান রেখে আরও ঘাটাঘাটি কল্লাম!! আল্লাহর কাছে অনেক সাহায্য চাইলাম, আল্লাহ আমাকে হিদায়াত কর, সত্যের পথে! অতঃপর একদিন টিভি দ্যাখতে দ্যাকতে "ডা. জাকির নায়েক" নামক কোন ব্যাক্তিকে লেকচার দিতে দ্যাকলাম! সেখানে খ্রিষ্টান বিষয়ক কিছু নিয়ে এক বুইড়ার সাথে বিতর্ক দেইখা আগ্রহী হৈয়া দেখা শুরু কল্লাম!

কিছুক্ষণ দেখার পর বুঝলাম, এই সেই বুইড়া "উইলিয়াম ক্যাম্পবেইল", একজন খ্রিষ্টান মিশনারী এবং ডাক্তার, যে কিনা আমার দেড় বছর বরবাদ করছে!! পরে আরও আগ্রহী হৈয়া দেখলাম, বুইড়া খুপ খুশি মনে সেই ১৮ টি বৈজ্ঞানিক ত্রুটি ব্যাখ্যা কল্লেন!!

ঠিক তারপর আসলেন, "ডা. জাকির নায়েক" নিকটি!! ৫ মিনিট যাইতে না যাইতে তাঁর উদ্ধৃতি দেয়ার গতি আর স্মৃতিশক্তি দেখিয়া আমি টাশ্কীত!! ঐ বুইড়া নিজের যেই পয়েন্ট গুলা লিস্ট কৈরা লেইখা আনছে, যেই পয়েন্ট গুলা নিয়া আমার লাইফটা হেল হৈয়া গেছে, জাকির নায়েক নিকটি শুনিবামাত্র সব পয়েন্ট মুখস্ত কৈরা, প্রত্যেকটার দাত-ভাঙ্গা জবাব দিলেন!! ইতিমধ্যে আমি আমার সব পয়েন্টের উত্তর পাইয়া, দেড় বছর পর যেন জানে পানি পাইলাম!! কিন্তু জাকির নায়েক এরপরও ক্ষ্যামা দেয় নাই!! একটার পর একটা করে ৩৮ টা বাইবেলের বৈজ্ঞানিক ভূল প্রমাণ কল্লেন, অতঃপর বুইড়া ভূলগুলো স্বীকার কৈরা বল্লেন, "আমি এগুলোর উত্তর দিতে অক্ষম এখন"!!!
আম্রিকার শিকাগোর সেই অনুষ্ঠানটির পর বুইড়ার মাথায় হাত দেয়া সেই দৃশ্যখানা দেইখা মুখ থেকে জাকির নায়েকের জন্য স্বয়ংক্রিয় ভাবে "মাশাল্লাহ" উচ্চারিত হল!! আর সেই অনুষ্ঠানের পর অনেকেই ইসলাম গ্রহন করেছিল!!

আল্লাহ সর্বমহান যিনি আমার জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্ত থেকে উদ্ধারের জন্য জাকির স্যারের লেকচারটিকে আমার সামনে এনেছিলেন!! আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দিন!

বিঃদ্রঃ সেই অনুষ্ঠানের পর জাকির স্যারের সমালোচকের অভাব হল না যে, তিনি নাকি ভূল বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন! অথচ উইলিয়াম বুইড়া আম্ব্রিকার ডাক্তার হৈয়াও হার মাইনা নিলেন!! বাঙ্গালী আসলেই একটা চিজ!!

0 comments:

Post a Comment

 

Blog Archive

Blogroll

About